
বাংলার তাজমহল (Banglar Taj mahal) বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে প্রায় ১৬.০৯ কিলোমিটার ( ১০ মাইল) দক্ষিন-পূর্বাংশে সোনারগাঁও তে অবস্থিত এক ঐতিহাসিক পর্যটন নিদর্শন। প্রতিদিন হাজার হাজার ভ্রমন পিপাসু এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আসে।
অবসর সময়ে পরিবারের সকলকে নিয়ে ঘুরে আসতে পারেন অনন্য সুন্দর এই স্থাপনার কারুকাজ ও সুদর্শন নিদর্শন উপভোগ করতে। এই স্থাপনাটির মালিক আহসানউল্লাহ মনি ( চলচিত্র পরিচালক)। বিস্তারিত জানানো হবে আজকের এই আর্টিকেলে।
বাংলার তাজমহল | Banglar Taj Mahal
বাংলার তাজমহল (Banglar Taj Mahal) ভারতের সম্রাট শাহজাহান এর তৈরি তাজমহল এর অনুকরনে সৃষ্ট। এটি বাংলাদেশের সোনারগাঁও জেলায় অবস্থিত (জামপুর ইউনিয়ন, পারাব গ্রাম)।
ঐতিহাসিক এই নিদর্শনটি প্রায় ১৮ বিঘা জমির অপর নির্মিত। প্রতিদিন নানা পেশার মানুষ জাতি ধর্ম বর্ণবেঁধে এখানে আসে এটির সৌন্দর্য উপভোগ করতে। পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় ভ্রমণ স্পট হিসাবে স্বীকৃতি পেয়েছে এটির মনোমুগ্ধকর স্থাপনা শৈলীর স্বাদ নিতে।
২০০৮ সালে প্রতিষ্ঠিত এই তাজমহলটির আঙিনায় রয়েছে ছোট বড় প্রায় ১০টি ঝর্না। ভারতের তাজমহল যেমন সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতার জন্য বানিয়েছিলেন, তেমনি এটিও আহসানউল্লাহ মনি তার স্ত্রী রাজিয়ার জন্য বানিয়েছেন বলে জানা জায়।
এখানে আসলে অবশ্যই ঘুরে দেখবেন সোনারগাঁও জাদুঘর টি
| নাম | বাংলার তাজমহল (Banglar Taj Mahal) |
| অবস্থান | বাংলার তাজমহল কোথায় অবস্থিত |
| বন্ধের দিন | বাংলার তাজমহল বন্ধের দিন |
| কিভাবে যাবেন | বাংলার তাজমহল কিভাবে যাব |
| টিকেট মূল্য | বাংলার তাজমহল টিকেট মূল্য ২০২৩ |
বাংলার তাজমহল নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ তাজমহল নির্মাণের একমাত্র লক্ষ্য ছিল বাংলার মানুষের অনেকেই নিম্ন মদ্ধবিত্ত, তাই যাদের ভারতে গিয়ে সম্রাট শাহ জাহানের তার প্রেমিকা মমতাজ এর জন্য বানানো তাজমহল দেখার আর্থিক সক্ষমতা নেই তারা যেন এটা দেখে তাঁদের মনবাসনা পুরন করতে পারে।
বর্তমানে এটি ছোট বড়, ধনি-দরিদ্র, শিশু-কিশোর, প্রাপ্তবয়স্ক নর-নারীর জন্য উন্মুক্ত, যে কেও যখন ইচ্ছে ঘুরে আসতে পারেন ঐতিহাসিক এই নিদর্শনটিতে।
কোথায় অবস্থিত
- বাংলার তাজমহল (Banglar Taj Mahal) খ্যাত মনোমুগ্ধকর এই স্থাপনাটি সোনারগাঁও জেলার জামপুর ইউনিয়ন এর পারাব নামক গ্রামে প্রায় ১৮ বিঘা জমির উপর অবস্থিত। পৃথিবীর ২য় তাজমহলটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ তে অবস্থিত।
প্রয়াত আহসানউল্লাহ মনি যেহেতু একজন চলচিত্রকার ছিলেন, সেই সুবাধে এই তাজমহলের মাঝে তিনি ” রাজমনি ফিল্ম সিটি স্টুডিও “ স্থাপন করেছেন। এর আশেপাশে বেশ কিছু খাবারের হোটেল সহ নান্দনিক সব নিদর্শন রয়েছে।
ঘুরে আসুন বাংলাদেশ সামরিক জাদুঘর মাত্র ১০০ টাকায়
বাংলার তাজমহল কিভাবে যাব
অনেক পর্যটকদের মনেই এই প্রশ্নটি ঘুরে যে, বাংলার তাজমহল কিভাবে যাব ? উত্তরঃ ঢাকা থেকে মাত্র ১০ মাইল দূরে অবস্থিত এই তাজমহলটি। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে দিয়ে সোনারগাঁও অভিমুখী যেকোনো বাসে করে মদনপুর বাস স্ট্যান্ড নেমে সেখান থেকে সিএনজি করে বাংলার তাজমহল পৌঁছানো যাবে।
- ঢাকা থেকে নারায়ণগঞ্জ অভিমুখী যেকোনো বাসে করে বরপা বাস স্ট্যান্ড এ নেমে গিয়ে সেখান থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে নির্দিষ্ট গন্তব্যে।
- ট্রেনে করে ঢাকার কমলাপুর ষ্টেশন থেকে নারায়ণগঞ্জ ষ্টেশনে নেমে সেখান থেকে সিএনজি করে সহজেই পৌঁছে যেতে পারবেন।
টিকেট মূল্য 2024
বাংলার তাজমহল এ টিকেট মূল্য ১৫০ টাকা। তবে এই টিকিট দিয়ে এখানকার আর একটি স্থাপনা (মিশরের পিরামিড এর ন্যায় তৈরি পিরামিড) দেখা যাবে। সকল প্রাপ্তবয়স্ক ও ৩ বছরের বেশি শিশুদের জন্য এই ১৫০ টাকা টিকিট মূল্য দিতে হবে।
তবে ৩ বছরের ছোট শিশুদের কোন প্রকার টিকেট এর প্রয়োজন পরবে না। তার ফ্রি তেই উপভোগ করতে পারবে। আগে শুধুমাত্র ৫০ টাকা প্রবেশ মূল্য থাকলেও এখন শুধুমাত্র পিরামিড কিংবা শুধুমাত্র তাজমহল দেখার সুযোগ নেই।
বন্ধের দিন
বাংলার তাজমহল( Banglar Taj Mahal) এর সাপ্তাহিক কোন বন্ধ নেই অর্থাৎ এটি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০(দশ) ঘটিকা থেকে সন্ধ্যা ০৬(ছয়) ঘটিকা পর্যন্ত খোলা থাকে।
সাপ্তাহিক বন্ধের দিন সহ সরকারি ছুটির দিনেও এই জাদুঘর বন্ধ থাকে না। সকলের জন্য সকাল থেকে সন্ধ্যা উন্মুক্ত।
সময়সূচী 2024 | Banglar Tajmahal schedule 2024
| বার | সময়সূচী |
|---|---|
| শনিবার | ১০ঃ০০ – ১৮ঃ০০ |
| রবিবার | ১০ঃ০০ – ১৮ঃ০০ |
| সোমবার | ১০ঃ০০ – ১৮ঃ০০ |
| মঙ্গলবার | ১০ঃ০০ – ১৮ঃ০০ |
| বুধবার | ১০ঃ০০ – ১৮ঃ০০ |
| বৃহস্পতিবার | ১০ঃ০০ – ১৮ঃ০০ |
| শুক্রবার | সকাল ৯ঃ৩০টা – সন্ধ্যা ৬ টা |
| অন্যান্য বন্ধের দিন | খোলা থাকে |
এখানে তাজমহলের বিভিন্ন কুঠরিতে কাপল রা বসে থাকেন। আপনার পরিবার সহ গেলে বিব্রতকর অবস্থায় পরতে পারেন। তাই এই বিষয়টি মাথায় রাখা জরুরি।
